ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo সাতক্ষীরার শান্তি ও আরোগ্যদায়ী সভা Logo রাজধানীতে সার্বভৌমত্ব র‌্যালি, পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর পুলিশের বিশেষ কল্যাণ সভা Logo গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে গরমে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু Logo সাতক্ষীরায় বিজ’র কৃষি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ Logo সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা Logo অক্টোবর বিপ্লব বার্ষিকীতে যশোরে লাল পতাকা মিছিল ও সমাবেশ Logo গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জাবি প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২৯ বার পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসন এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা এবং জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য স্মরণ করে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শ্রদ্ধা ও স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জাবি প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৩:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬