চৌগাছায় জামায়াতের মিছিল ও বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৬১ বার পঠিত

যশোরের চৌগাছায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতের ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পুরাতন কোটচাঁদপুর স্টান্ডে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতশত নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। উপস্থাপনা করেন চৌগাছা সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, তুহিনুর রহমান, শাহা আলম, মাও. আব্দুল খালেক, আব্দুল আলীম এবং মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ।
সমাবেশে বলা হয় ২০২৪ সালের ৫ই আগষ্ট ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করে শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু তাদের শিক্ষা হয়নি, ষড়যন্ত্র করেই চলেছে।
বক্তৃতায় বলেন, পতিত সাবেক সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাকারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও গোপনে ও প্রকাশ্যে নাশকতার পরিকল্পনা করছেন জানান বক্তারা ।
বক্তৃতায় আরও বলেন বাংলাদেশের দেশের শান্তিপ্রিয় মানুষ কোনো ধরনের নাশকতা মেনে নেবে না। চৌগাছায় যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।























