ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় বাওড়ের ক্যানেলে মিলল নিখোঁজ গার্ডের লাশ

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৩৯ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড় এলাকা থেকে আতিয়ার রহমান (৪২) নামে এক গার্ডের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের একটি ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতিয়ার রহমান চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা। তিনি বেড়গোবিন্দপুর বাওড়ে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। নিহতের চাচাতো ভাই ইকবাল হোসেন জানান, শনিবার (২০ জুন) সকাল থেকে আতিয়ার রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার বিকেল ৫টার দিকে স্থানীয় এক ব্যক্তি বাওড়ের ক্যানেলে কচুরিপানার নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পিঠের ডান পাশে বগলের নিচে ছুরিকাঘাতের আলামত পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ, পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সিকদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চৌগাছায় বাওড়ের ক্যানেলে মিলল নিখোঁজ গার্ডের লাশ

আপডেট সময় : ১০:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬