ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দাবি

ছোট আঁচড়ায় গণসংযোগে ইমদাদ

আতিকুজ্জামান রিমু, (শার্শা) যশোর
  • আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পঠিত

বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় টানা তৃতীয় দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও নাগরিক প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগে স্থানীয় বাসিন্দারা বিশেষ করে রাস্তা সংস্কার, পানি নিষ্কাশন ও পরিকল্পিতভাবে এলাকার অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তাদের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশের দুরবস্থার কারণে বর্ষাকালসহ বিভিন্ন সময়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। একই সঙ্গে পরিকল্পিতভাবে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তারা।

স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের প্রয়োজন ও সমস্যাকে সামনে রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সুযোগ পেলে ছোট আঁচড়াসহ বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধার উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে পরিকল্পিতভাবে রাস্তা, ড্রেনেজ ও নাগরিক সেবার উন্নয়ন করতে হবে।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনেন। তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জনপ্রতিনিধি ও প্রার্থীরা সরাসরি এলাকায় এসে মানুষের সমস্যার কথা শুনলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাদের প্রত্যাশা, এলাকার রাস্তা-ঘাট ও পানি নিষ্কাশন ব্যবস্থার মতো মৌলিক নাগরিক সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রত্যাশা জানার মাধ্যমে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করতে চান।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, বেনাপোল পৌর বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

পরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দাবি

ছোট আঁচড়ায় গণসংযোগে ইমদাদ

আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬