ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৯:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) শহরের সৃজনী বাংলাদেশের সম্মেলনকক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) ঝিনাইদহ বিভাগীয় চ্যাপ্টারের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শিকদার মো. মোহায়মেন আক্তার, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা এবং বিসিপিএর ঝিনাইদহ চ্যাপ্টার কমিটির সভাপতি ও মিমপেক্স এগ্রোকেমিক্যালসের বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক দিপলুর রহমান।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের গবেষণা ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক দেবাশীষ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিপিএর ঝিনাইদহ চ্যাপ্টার কমিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল এগ্রোভেট লিমিটেডের বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মো. আব্দুল সায়াদ।
প্রশিক্ষণে ঝিনাইদহসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মডেল কৃষকেরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন কৃষি উপকরণ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মডেল কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
























