ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাগপা থেকে পদত্যাগ করলেন নিজামদ্দিন অমিত Logo ভাইরাস জ্বরে আক্রান্ত রাসেল রানার দশ বছর বয়সী কন্যা, দোয়া কামনা Logo স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা

জাগপা থেকে পদত্যাগ করলেন নিজামদ্দিন অমিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পঠিত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিত।

সোমবার (১২ অক্টোবর) দেওয়া পদত্যাগপত্রে তিনি দলটির রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নিজামদ্দিন অমিত মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট গঠন এবং বর্তমান প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে জাগপা মুখপাত্রের আপত্তিকর মন্তব্য ও বক্তব্যের কারণে তিনি ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন।

তিনি আরও বলেন, দলের এমন রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের সঙ্গে নীতিগতভাবে একমত হতে না পারায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি দলের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে এ বিষয়ে জাগপার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :

জাগপা থেকে পদত্যাগ করলেন নিজামদ্দিন অমিত

আপডেট সময় : ০১:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬