ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার Logo বেনাপোল বন্দরের প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, মামলা

বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৩২ বার পঠিত

যশোরের বেনাপোল কাস্টমস হাউজে অধীনস্থ এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুগ্ম কমিশনার সরাফুদ্দিন আহমেদের বিরুদ্ধে। এ ঘটনার পর তাঁর কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। একই সঙ্গে কক্ষের দরজায় থাকা নেমপ্লেটও সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ঘটনা নিয়ে দাপ্তরিক বৈঠকের সময় আমদানি-রপ্তানি পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

গত ৮ অক্টোবর সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে যুগ্ম কমিশনার সরাফুদ্দিন আহমেদের বিরুদ্ধে। কাজের অবহেলার অভিযোগ তুলে তাঁকে লাথি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ঘিরে কাস্টমস ও বন্দরসংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা চলছে।

ঘটনার ভিডিও ফুটেজ দেখতে চাইলে স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া এভাবে ভিডিও ফুটেজ দেওয়া সম্ভব নয়। তবে রাগের বশবর্তী হয়ে এ ধরনের একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যুগ্ম কমিশনার সরাফুদ্দিন আহমেদের কার্যালয়ে গেলে কক্ষে তালা ঝুলতে দেখা যায়। দরজায় তাঁর নামসংবলিত নেমপ্লেটও ছিল না। কাস্টমস ভবনের বারান্দায় থাকা কয়েকজন সিঅ্যান্ডএফ প্রতিনিধি জানান, ঘটনার পর থেকেই কক্ষটিতে তালা ঝুলতে দেখছেন তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ৩টা থেকে বেনাপোল কাস্টমস হাউজের ষষ্ঠ তলায় ইচ্ছামতী কনফারেন্স রুমে রাজস্ব সহকারী ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন কাস্টমস কমিশনার। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা জানতে চাইলে সহকারী কমিশনার রাহাত বলেন, “সিদ্ধান্ত সম্পর্কে এখন কিছু বলা যাবে না। কমিশনার মহোদয় সিদ্ধান্তের কথা জানালে পরে জানানো সম্ভব হবে।”

যুগ্ম কমিশনারের কক্ষে তালা ঝোলার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার রাহাত বলেন, “হয়তো ছুটিতে থাকতে পারেন।” তিনি আরও জানান, ৪১ নম্বর শেডের ঘটনা নিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা আরমান জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একটি আবেদন জমা দিয়েছেন। আবেদনের শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

অন্যদিকে, সোমবার বেলা ৩টা থেকে কাস্টমস হাউজে বৈঠক চলাকালে আমদানি-রপ্তানি পণ্য খালাস কার্যক্রম বন্ধ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় কাস্টমস হাউজের সামনে প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের অপেক্ষা করতে দেখা যায়।

কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ, যুগ্ম কমিশনারের কক্ষে তালা এবং পণ্য খালাস কার্যক্রমে বিঘ্নের ঘটনা নিয়ে কাস্টমস ও বন্দরসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এনবিআরে জমা দেওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও

আপডেট সময় : ১০:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬