ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

জলাবদ্ধতা নিরসন ও দখলমুক্ত খাল-পুকুরের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বেলাল হোসেন বনি, যশোর
  • আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পঠিত

যশোরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, দখল হয়ে যাওয়া নদী-খাল ও পুকুর উদ্ধার এবং পরিবেশের ক্ষতি না করে সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, জমি, নদী ও খাল দখলকারী প্রভাবশালীদের সঙ্গে যশোর জেলা বিএনপির কোনো সখ্যতা নেই। সরকার স্থানীয় প্রশাসন, প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবে।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত যশোর শহরের যশোর ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুলের (সিসিটিএস) কনফারেন্স রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাপা যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরে পরিবেশ আন্দোলনের প্রত্যাশা ও পরিকল্পনা জেলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। জেলা বিএনপি মানুষের জন্য কাজ করবে, কোনো প্রভাবশালীর স্বার্থ রক্ষার জন্য নয়। খাল ও নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যশোরের জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, যশোরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে এ সমস্যা নিরসনে কাজ করা হলেও পরবর্তী ১৮ বছরে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকার দ্রুততম সময়ে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচ লাখ গাছ লাগানো হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা বর্তমান সরকার বজায় রাখবে। যশোরের নবকিশলয় স্কুলসংলগ্ন পুকুর দখলমুক্ত করার পাশাপাশি জেলার অন্যান্য দখল হয়ে যাওয়া পুকুর ও খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া যশোরের বাওড়গুলোর উন্নয়ন করা হবে।

সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যশোরের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করবে। তবে এ ক্ষেত্রে প্রকৌশলী, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরিবেশের ক্ষতি এড়িয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। চলমান মেগা প্রকল্পগুলো অব্যাহত রাখার পাশাপাশি সরকার নতুন প্রকল্পও গ্রহণ করবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ তালুকদার। এ সময় যশোর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

জলাবদ্ধতা নিরসন ও দখলমুক্ত খাল-পুকুরের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬