ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধা ওয়াসিমের কবর জিয়ারত করলেন তারেক রহমান

কক্সবাজার সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৪৮ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র হস্তান্তর করেন। শনিবার (১৩ জুন) দিনব্যাপী কক্সবাজার সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় পেকুয়া উপজেলা সদরে পৌঁছে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শহীদ ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় শহীদের বাবা শফিউল আলমসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদ ওয়াসিম আকরামের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা শহীদের স্মৃতি সংরক্ষণ এবং পরিবারগুলোর কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এদিকে কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে পেকুয়া অঞ্চলে নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

উল্লেখ্য, কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, পথসভায় অংশগ্রহণ, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন। এরই অংশ হিসেবে তিনি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

জুলাই যোদ্ধা ওয়াসিমের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬