ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শার্শায় নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিপুল গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৪৫ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানাধীন নিজামপুর এলাকা থেকে শার্শা থানা পুলিশের এসআই শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, সেলিম রেজা বিপুল কেরালখালী উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে। তিনি নিজামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থিত বলে পুলিশ জানিয়েছে।

তাঁর বিরুদ্ধে শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাঁকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, অপরাধ ও নাশকতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

শার্শায় নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিপুল গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬