ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
হাসি ফুটেছে চাষিদের মুখে

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি মৌসুমে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে থাকা কাঁঠাল গাছে এবার ঝুলছে সারি সারি কাঁঠাল। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে ফলন ভালো হওয়ায় এবং বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় খুশি চাষিরা।

স্থানীয় কাঁঠাল চাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার গাছে কাঁঠালের সংখ্যা অনেক বেশি। পোকামাকড়ের আক্রমণ কম থাকায় ফলের আকার ও গুণগত মানও ভালো হয়েছে। বাজারে এখন পাকা কাঁঠাল উঠতে শুরু করেছে এবং ক্রেতাদের চাহিদাও রয়েছে বেশি। এতে ভালো লাভের আশা করছেন তারা।

ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অনুকূল আবহাওয়া এবং কৃষকদের নিয়মিত সুষম সার ব্যবহার ও সঠিক পরিচর্যার কারণে এ বছর কাঁঠালের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা বলেন, “ডুমুরিয়ার মাটি ও আবহাওয়া সবজি ও ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের নিয়মিত পরামর্শ ও পরিচর্যার ফলে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।”

তিনি আরও জানান, এই উৎপাদন শুধু বাণিজ্যিকভাবে নয়, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

খুলনা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বলেন, ডুমুরিয়া অঞ্চল সবজি ও ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার কাঁঠাল স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাগুলোতেও সরবরাহ করা হচ্ছে। উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ডুমুরিয়ার কৃষকেরা পরিশ্রমী ও সফল। কাঁঠালের এই বাম্পার ফলন উপজেলার অর্থনৈতিক চিত্রকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে প্রশাসন সতর্ক রয়েছে।

বর্তমানে জ্যৈষ্ঠ-আষাঢ়ের মৌসুমে ডুমুরিয়ার হাট-বাজারগুলো পাকা কাঁঠালের ঘ্রাণে মুখরিত। চাষি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বাজারগুলোতে জমে উঠেছে বেচাকেনা। পুষ্টিগুণে সমৃদ্ধ এই জাতীয় ফল গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

হাসি ফুটেছে চাষিদের মুখে

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন

আপডেট সময় : ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬