ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
দুই ঘণ্টার মধ্যে

শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার

যশোরের শার্শায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার তিন আসামিকে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের ৩৮ বছর বয়সী এক নারী গত ১৫ জুন শার্শা থানায় পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন বলে থানা সূত্রে জানা গেছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ঘরের শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে একজন তাকে ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর শার্শা থানায় গণধর্ষণের মামলা রুজু হলে যশোরের পুলিশ সুপার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা দেন।

পুলিশ জানায়, শার্শা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার তিন আসামি, হাসিব আল হাসান (১৯), আব্দুর রহমান ওরফে ইমন (২৪) এবং মেহেদী হাসান টুটুল (২৫)-কে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি দুই পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

দুই ঘণ্টার মধ্যে

শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬