ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ থানায় নতুন ওসি, নতুন আট পুলিশ পরিদর্শকের পদায়ন

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২০ ভার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর অধীন ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ মোট ৮ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থলে কর্ণফুলি থানার ওসি শাহীনূর আলমকে ডবলমুরিং থানার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কর্ণফুলি থানার নতুন ওসি হিসেবে পদায়ন পেয়েছেন সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার।

একই আদেশে খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে এবং তার স্থলে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হক।

এছাড়া চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করা হয়েছে। তার স্থলে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে পদায়ন করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঁচ থানায় নতুন ওসি, নতুন আট পুলিশ পরিদর্শকের পদায়ন

আপডেট সময় : ১০:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬