ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির সংঘর্ষে নতুন মোড়, ভারতজুড়ে বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৯ বার পঠিত

ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নতুন মোড় নিয়েছে। দিল্লিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সিজেপির ঘোষিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ভ্যান ব্যবহার করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন। এ সময় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। দলটি দেশের বিভিন্ন জেলার ছাত্র সংসদ ও শিক্ষার্থী সংগঠনকে স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেওয়া এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানানোর আহ্বান জানিয়েছে।

নিট পরীক্ষা বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। তবে সোমবারের সংঘর্ষের পর আন্দোলনে নতুন গতি আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ার পর আরও বিপুলসংখ্যক শিক্ষার্থী আন্দোলনে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে ভারতের জাতীয় রাজনীতিতেও উত্তেজনা বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কংগ্রেসসহ বিরোধী দলের শীর্ষ নেতারা। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও জানিয়েছেন।

অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে। পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

ট্যাগস :

দিল্লির সংঘর্ষে নতুন মোড়, ভারতজুড়ে বিক্ষোভের ডাক

আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬