ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশী নারী

দালালদের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, কাজের আশায় এসব নারী পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হলেও ভারতে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই তারা দেশটির পুলিশের হাতে আটক হন।

পরে ভারতের হায়দরাবাদভিত্তিক একটি মানবাধিকার সংস্থা তাদের উদ্ধার করে শেল্টার হোমে আশ্রয় দেয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নারীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মানবাধিকার সংস্থা ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’।

সংস্থাটির ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসা নারীদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা না আসা পর্যন্ত তাদের সংস্থার তত্ত্বাবধানে রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশী নারী

আপডেট সময় : ০৬:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬