ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিতলমারীতে প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতিমূলক সভা Logo চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা Logo সাজেক পরিস্থিতি নিরসনে প্রশাসনের সাথে অবরোধকারীদের বৈঠক Logo ঝিকরগাছায় মাদ্রাসার অর্থে ব্যক্তিগত অট্টালিকা তৈরির অভিযোগ Logo দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন Logo শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ Logo বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দম্পতি ও দুই বছরের শিশু Logo সাতক্ষীরায় ছাত্রী শূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা উত্তোলন Logo বিএনপি নেতা সালমান তালিবকে দেখতে হাসপাতালে নুরুজ্জামান লিটন Logo যুবদল নেতা জাহিদের বাবাকে দেখতে গেলেন যুবদল নেতৃবৃন্দ

নড়াগাতীতে নিরাপত্তা জোরদারে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ হোসেন আলী।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় যোগানিয়া বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের উদ্দেশে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় বাজারের নিরাপত্তা জোরদার, পুলিশের নিয়মিত টহল ও ডিউটি পরিচালনা এবং অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময়কালে বাজারের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তির গতিবিধি নজরে রাখা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ওসি হোসেন আলী বাজারের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের জানমাল রক্ষায় পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বাড়লে বাজারে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা সহজ হবে বলে সভায় গুরুত্ব দেওয়া হয়। এ সময় যোগানিয়া বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নড়াগাতীতে নিরাপত্তা জোরদারে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

আপডেট সময় : ০৭:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬