যুবদল নেতা জাহিদের বাবাকে দেখতে গেলেন যুবদল নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৬ বার পঠিত

দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধীন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদের বাবাকে দেখতে ছুটে গেছেন যুবদল নেতারা। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা গ্রামে তাঁর বাড়িতে যান শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ যোহা সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় তাঁরা অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যুবদল নেতাদের মধ্যে ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতারা অসুস্থ ব্যক্তির পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন
























