ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় হ্যাচারির কার্যকরী রং নিয়ে মতবিনিময় সভা

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পঠিত

হ্যাচারিকে ব্যাকটেরিয়া ও মরিচার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা এবং কম রং ব্যবহার করে বেশি এলাকা রং করার কৌশল নিয়ে সাতক্ষীরায় হ্যাচারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জতুন বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে সাতক্ষীরার লেক ভিউয়ের যমুনা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জতুন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস) মোহাম্মদ ইসমাইল হোসেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তিনি হ্যাচারিকে ব্যাকটেরিয়া ও মরিচা থেকে সুরক্ষিত রাখার উপায় এবং তুলনামূলক কম রং ব্যবহার করে বেশি এলাকা রং করার কৌশল তুলে ধরেন।

সভায় বক্তব্য দেন জতুন বাংলাদেশ লিমিটেডের সেলস ম্যানেজার চয়ন মুখার্জি, খুলনা হ্যাচারির শেখ তানজিম কালাম তমাল, জে স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, আল আকসা হ্যাচারির মনিরুল ইসলাম, খাজা হ্যাচারির জাকির হোসেন, পদ্মা হ্যাচারির বকুল, সাইফুল ইসলাম, কক্সবাজার হ্যাচারির শিবপদ, সোনারগাঁ হ্যাচারির বাবুল মোল্লা এবং চিংড়ি বাংলা হ্যাচারির তোতা প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন হ্যাচারির মালিক ও জতুন বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় হ্যাচারির সুরক্ষা, রঙের কার্যকারিতা এবং সাশ্রয়ী ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

সাতক্ষীরায় হ্যাচারির কার্যকরী রং নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬