ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার অনন্য উদ্যোগ

নারীর ক্ষমতায়নে বিনামূল্যে ৫ শতাধিক সেলাই মেশিন প্রদান

যশোরের বেনাপোলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নকে লক্ষ্য করে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ৫ শতাধিকের বেশি নারী আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে ‘আলোকিত নারী উন্নয়ন সংস্থা’ আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংস্থাটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মমতাজ বেগম।

বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য নারীর অর্থনৈতিক অংশগ্রহণ অপরিহার্য। সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

প্রধান অতিথি ফজলে ওয়াহিদ বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি উদ্যোগ সমন্বিত হলে আরও বেশি নারী ঘরে বসেই আয় করতে পারবেন।

সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে নারীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।

অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রায় ৫ শতাধিক নারী এ কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার অনন্য উদ্যোগ

নারীর ক্ষমতায়নে বিনামূল্যে ৫ শতাধিক সেলাই মেশিন প্রদান

আপডেট সময় : ০৮:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬