ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক অভিযানে আনোয়ার হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৭৬ বার পঠিত

যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে নড়াইলের চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৩ জুলাই) রাতে র‌্যাব-৬-এর যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আনোয়ার হোসেন (৩২) একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। গত ২৫ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গ্রেফতার হওয়া আসামিসহ এজাহারভুক্ত অন্যান্যরা আনোয়ারকে চোর সন্দেহে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবীর হোসেন নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে র‌্যাব ফোর্সেস ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৩ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি অপূর্বকে (পিতা: অনাধি, বাড়ি: উত্তর খলিশাখালী, নড়াইল) গ্রেফতার করে।

একই দিন রাত ১০টার দিকে র‌্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) আরেকটি আভিযানিক দল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি প্রসেনজিৎ (২৫), পিতা: নিভাস, সাং- উত্তর খলিশাখালী, নড়াইলকে গ্রেফতার করে। গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পৃথক অভিযানে আনোয়ার হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬