ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার দুই মামলায় দুই আসামির দুই বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৩২ বার পঠিত

প্রতারণার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার ইস্তা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও রাজা ব্রিকসের মালিক আল মামুন রাজা এবং মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতী গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহমুদ বিশ্বাস। বুধবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা পৃথক রায়ে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, প্রথম মামলার বাদী অভয়নগর উপজেলার ইটভাটা ব্যবসায়ী মো. নওয়াব আলী। মামলায় তিনি উল্লেখ করেন, আসামি আল মামুন রাজার সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ২০২২ সালের ২০ জুন ইটভাটার জন্য কয়লা সরবরাহের লক্ষ্যে তাদের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আল মামুন রাজা প্রায় ২০ লাখ টাকার কয়লা সরবরাহ করেন। ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে ওই টাকা পরিশোধের কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

পরে পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে নওয়াব আলী ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে প্রতারণার মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আল মামুন রাজাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অপর মামলার অভিযোগে জানা যায়, মাহমুদ বিশ্বাস যশোর শহরের রেল রোড এলাকার টিভিএস উইংস শোরুম থেকে কিস্তিতে একটি টিভিএস মোটরসাইকেল কেনেন। তবে নির্ধারিত কিস্তির টাকা পরিশোধ না করায় তার কাছে ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা বকেয়া পড়ে। বারবার তাগাদা দিয়েও পাওনা টাকা আদায় করতে না পেরে আজগার আলী ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর আদালতে প্রতারণার মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মাহমুদ বিশ্বাসকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

প্রতারণার দুই মামলায় দুই আসামির দুই বছর করে কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬