ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনায় দায়িত্ব নিলেন সাবু-আনিছ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

প্রেসক্লাব যশোরের আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচন পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিছুর রহমান।

বুধবার দুপুরের পর প্রেসক্লাব যশোরে গিয়ে তাঁরা নির্বাচনের দায়িত্ব বুঝে নেন। এ সময় প্রেসক্লাবের আহ্বায়ক ফকির শওকত, আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম. আইউব উপস্থিত ছিলেন।

দায়িত্ব বুঝে নেওয়ার পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচনকালীন কার্যক্রম পরিচালনার জন্য প্রেসক্লাবের তৃতীয় তলায় একটি কক্ষ বুঝে নেন। ওই কক্ষ থেকেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

ট্যাগস :

প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনায় দায়িত্ব নিলেন সাবু-আনিছ

আপডেট সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬