ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নতুন রঙ নির্ধারণ

বদলে গেল পুলিশের ইউনিফর্ম

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৪০ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন ও অন্যান্য ইউনিটের পোশাকে আগের কিছু রঙের ধাঁচে পরিবর্তন ফিরিয়ে আনা হয়েছে, যা ২০০১–০৬ মেয়াদে বিএনপি সরকারের সময়কার নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শার্টের রং হবে হালকা অলিভ এবং মেট্রোপলিটন ছাড়া অন্যান্য ইউনিটের (সদর দপ্তরসহ) সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল শার্ট। উভয় ক্ষেত্রেই ট্রাউজার বা প্যান্ট থাকবে খাকি রঙের।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অ্যাক্ট, ১৮৬১-এর ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধন করেছেন। এতে শার্ট ও ট্রাউজারের রঙ সংক্রান্ত আগের নির্ধারিত প্যানটোন কোড পরিবর্তন করে নতুন রঙ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়। তখন আয়ারন রঙের শার্ট ও কফি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছিল, যা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে আলোচনা-সমালোচনা ও অসন্তোষ দেখা দেয়।

নতুন সিদ্ধান্তের ফলে আবারও ইউনিফর্মে পুরনো ধাঁচে পরিবর্তন ফেরানো হলো বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

নতুন রঙ নির্ধারণ

বদলে গেল পুলিশের ইউনিফর্ম

আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬