ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে বেনাপোলে শ্রমিক আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৬১ বার পঠিত

ন্যায্য মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর শ্রমিকরা। পরে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। এতে বন্দর এলাকায় সাময়িকভাবে কর্মচাঞ্চল্যে স্থবিরতা দেখা দেয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ২০১২ সালে বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের কাছ থেকে প্রতি টন পণ্য হ্যান্ডলিং বাবদ ৩৩ টাকা আদায় করলেও শ্রমিকরা পেতেন মাত্র ১৮ টাকা। বর্তমানে হ্যান্ডলিং চার্জ বেড়ে ৭৮ টাকায় উন্নীত হলেও শ্রমিকদের মজুরি একই অবস্থায় রয়েছে। শ্রমিকদের দাবি, প্রতি টন পণ্য হ্যান্ডলিংয়ে ম্যানুয়াল শ্রমিকদের মজুরি ৩৫ টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ৩০ টাকা নির্ধারণ করতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা আন্দোলনস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় শ্রমিকদের দাবি এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা চলমান কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন। তবে তারা সতর্ক করে দেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, প্রচার সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ সবুজ হোসেনসহ দুই ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতারা বলেন, সরকারের বাজেট প্রণয়নকালীন সময় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস বিবেচনায় নিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে বেনাপোলে শ্রমিক আন্দোলন স্থগিত

আপডেট সময় : ১০:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬