বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে ডুমুরিয়ায় নিরাপদ সড়ক দিবস উদযাপন
- আপডেট সময় : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পঠিত

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিসচা খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার।
সমাবেশে বক্তব্য দেন নিসচা খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাতাব হোসেন, কাজী আব্দুল্লাহ, খান আনিসুজ্জামান, শেখ এনায়েত হোসেন ও বিলায়েত হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমান, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইমরান হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল ও প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’, ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদে বাড়ি ফিরুন’ এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; চালক, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার এবং বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গতি রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সহসভাপতি আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ ও শেখ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম ও জুলফিকার আলী ভুট্টো, কোষাধ্যক্ষ সাহারুজ্জামান সবুজ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম (মুকুল), আইনবিষয়ক সম্পাদক খান আব্দুল্লাহ, যুববিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারি, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল এবং প্রকাশনা সম্পাদক হুসাইন আহমেদ খান উপস্থিত ছিলেন।
এ সময় কার্যনির্বাহী সদস্য জিএম জাকির হোসেন, আলিমুজ্জামান, জাহিদুর রহমান সোহেল, জুয়েল বিশ্বাস, হেদায়েত গাজী, রাশেদুজ্জামান শেখ, মুজাহিদুল ইসলাম সেতু গোপাল ও জিয়াউর রহমান তুহিনসহ শ্রমিক নেতা হাফেজ সিদ্দিকুর রহমান, আবুল কালাম এবং স্থানীয় সুধীজন অংশ নেন।
অনুষ্ঠান শেষে ডুমুরিয়ায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।























