ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

নাশকতার মামলায় বসুন্দিয়ার যুবলীগ নেতা ‘মিস্টার’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৩৯ বার পঠিত

যশোরের বসুন্দিয়ায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও নাশকতার অভিযোগে করা মামলায় জাহাঙ্গীর আলম খান ওরফে ‘মিস্টার’ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বসুন্দিয়ার জগন্নাথপুর খানপাড়া এলাকার শওকত আলী খানের ছেলে। শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জেল হোসেন বলেন, গত ৬ জুন রাত দেড়টার দিকে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। তাঁরা সেখানে নাশকতার পরিকল্পনা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ওই ব্যক্তিরা স্লোগান দিতে দিতে বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে অবস্থিত বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের দিকে যান। সেখানে গিয়ে তাঁরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, এ সময় কার্যালয়ে থাকা বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। পাশাপাশি কার্যালয়ের মালামাল লুট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নাশকতার মামলায় বসুন্দিয়ার যুবলীগ নেতা ‘মিস্টার’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬