ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
গুণীজনদের সংবর্ধনা

বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ এর বর্ষপূর্তি পালিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৪০ বার পঠিত

বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ নামের সংগঠনটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে ছিলো কৃতি শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান।

সোমবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনটির চেয়ারম্যান ও জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাজহারুল ইসলাম খোকন।

এ দিন জাকজমকপূর্ণ এ অনুষ্ঠান জাতীয় সংগীতে মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর আমন্ত্রিত ও সংবর্ধিত অতিথিদের রজনিগন্ধা দিয়ে বরণ করেন সংগঠনটির সদস্যরা। এরপর ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার ১০৪জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং ২০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ আশিকুজ্জামান, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত মোল্লা, সংগঠনটির কো-চেয়ারম্যান তহমিনা বেগম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ মোল্লা, আব্দুল কাদের মোল্লা, মুনতাজ আলী ফকির, খলিলুর রহমান, কণা রাণী মজুমদার, অশ্বিনী কুমার দাস, উজ্জ্বল বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার, সাবেক চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও গুণীজনদের মর্যাদা রক্ষায় বিভিন্ন কার্মসূচি পালন করে আসছে। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যুবসমাজকে মাদকাসক্ত হওয়ার হাত থেকে রক্ষা করে চলেছে।

ট্যাগস :

গুণীজনদের সংবর্ধনা

বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ এর বর্ষপূর্তি পালিত

আপডেট সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬