বিএনপির তিন দলের প্রতিবাদে প্রকম্পিত মণিরামপুর
- আপডেট সময় : ০৯:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

আ’লীগ সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যশোরের মণিরামপুরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মণিরামপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (২৫শে সেপ্টেম্বর) বিকালে এক ব্যানারে তিনটি অংগ সংগঠনের উপজেলা ও পৌর শাখার ক্রমন্বায়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা দক্ষিণ মাথা বাসস্টান্ডে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ করে।
এরপর উপজেলা যুবদলের মোতাহিরুল ইসলাম রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গাজী ও ছাত্রদলের মনিরুল ইসলাম এবং কলেজ শাখার জাকারিয়া হোসেনের নেতৃত্বে সমাবেশ স্থল থেকে একটি বৃহৎ মিছিল মণিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। বিএনপির তিনটি যুব সংগঠনের নেতাদের নেতৃত্বে বিভিন্ন এলাকার কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে বৃহৎ মিছিলে প্রতিবাদী স্লোগানে মণিরামপুর শহরে একটি গুমোট উত্তাপ সৃষ্টি হয়।
তিন হাইভোল্টেজ সংগঠনের প্রকম্পিত প্রতিবাদ সমাবেশ ও মিছিল শেষে নেতৃত্বে থাকা নেতারা সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কর্মসূচির এ প্রতিবাদ সমাবেশ ও মিছিলের মাধ্যমে আমরা ফ্যাসিস্টদের পরিষ্কার বলতে চাই, মণিরামপুরে কোন ভাবে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকান্ড বা নৈরাজ্য দ্বারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তার সমীচীন জবাব দেওয়া হবে।
























