ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৬১ বার পঠিত

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউর রহমানের ছেলে বাপ্পা হোসেন (৩১), মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং একই গ্রামের শাহিন (৩০)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে অভিযান চালিয়ে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে তিন মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, দেশের সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে মাদকসহ আটক ৩

আপডেট সময় : ১১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬