ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পঠিত

যশোরের বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় এলাকায় আট দলীয় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিঘিরপাড় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসন্ন পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড দিঘিরপাড়ের কাউন্সিলর পদপ্রার্থী ও জাতীয়তাবাদী যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু।

এ সময় টুর্নামেন্ট কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বেনাপোল ফুটবল জুনিয়র একাদশ ও বেনাপোল টাইটান ফুটবল একাদশ। ম্যাচকে ঘিরে মাঠে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—রাহাদ ট্রেডার্স স্পোর্টিং ক্লাব, দিঘিরপাড় স্পোর্টিং ক্লাব, রকি ফুটবল একাদশ ভবেরবেড়, বেনাপোল প্রাইভেট কার একাদশ, যশোর ফুটবল একাদশ, সাইফুল ফুটবল একাদশ, বেনাপোল ফুটবল জুনিয়র একাদশ ও বেনাপোল টাইটান ফুটবল একাদশ।

টুর্নামেন্টকে ঘিরে দিঘিরপাড় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :

বেনাপোলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১১:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬