ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোর চারটার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) এবং মাইক্রোবাসের চালক জাহিদ হোসেন (৩০)। প্রাথমিকভাবে জানা গেছে, চালক ছাড়া নিহত তিনজন একই পরিবারের সদস্য।

দুর্ঘটনায় আহত হয়েছে আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। তবে প্রাইভেটকারটি ট্রাকের পেছনে মারাত্মকভাবে আটকে যাওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। বিশেষ করে চালকের মরদেহ উদ্ধারে গাড়ির কিছু অংশ কেটে ফেলতে হয়েছে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই প্রাইভেটকারটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ এখনো যশোরে পৌঁছায়নি। পুলিশ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

দুর্ঘটনার পর ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে ঝিকরগাছা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

আপডেট সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬