ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
দেশে ফিরতে পথে পথে ঘুরছেন

বাংলাদেশি পরিচয়ে ভারতীয় নাগরিককে পুশইনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৩৭ বার পঠিত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় এমনই এক নারী রেশমা খাতুনের সন্ধান পাওয়া যায়। তার সঙ্গে রয়েছে একটি শিশু সন্তান। চোখেমুখে আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ নিয়ে তিনি নিজ দেশে ফেরার উপায় খুঁজে বেড়াচ্ছেন।

রেশমা খাতুন দাবি করেন, তিনি ভারতের নাগরিক। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। পরে তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিলেও পুলিশ তার দাবি গ্রহণ করেনি।

তার অভিযোগ, আটক করার পর তাকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তিনি বলেন, বাংলাদেশে তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত নেই। ফলে সীমান্ত পার হওয়ার পর তিনি চরম দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় কয়েকজন পথচারী তাকে সহায়তা করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি ভারতে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন স্থানে যোগাযোগের চেষ্টা করছেন।

স্থানীয় সীমান্তবাসীদের ভাষ্য, রেশমা যদি প্রকৃতপক্ষে ভারতের নাগরিক হয়ে থাকেন, তাহলে মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে তাকে দ্রুত নিজ দেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত। তারা এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, বেনাপোল সীমান্ত এলাকায় ওই নারীকে চলাফেরা করতে দেখা গেলেও বিষয়টি নিয়ে সেখানে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।

তবে রেশমা খাতুনের ভারতীয় নাগরিক হওয়ার দাবি বা তাকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাংলাদেশ বা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দেশে ফিরতে পথে পথে ঘুরছেন

বাংলাদেশি পরিচয়ে ভারতীয় নাগরিককে পুশইনের অভিযোগ

আপডেট সময় : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬