ভালোবাসায় শেষ হলো ইমদাদের গণসংযোগ
- আপডেট সময় : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ বার পঠিত

বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় টানা সাত দিনের গণসংযোগ শেষ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও শুভকামনার মধ্য দিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) সপ্তম দিনের গণসংযোগ শেষ হয়।
টানা সাত দিন ধরে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময়, মতবিনিময় ও স্থানীয় সমস্যার কথা শোনেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন।
গণসংযোগের শেষ দিনে ইমদাদুল হক ইমদাদ বলেন, “ছোট আঁচড়া ওয়ার্ডের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি, তা আমি আজীবন মনে রাখব। মানুষের এই ভালোবাসা আমার জন্য বড় অনুপ্রেরণা। মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির মূল দায়িত্ব জনগণের সেবা করা। পৌর এলাকার উন্নয়নকে আরও পরিকল্পিত ও জনকল্যাণমুখী করতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সুযোগ পেলে মানুষের মৌলিক চাহিদা পূরণ, রাস্তা ও ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং একটি সুন্দর ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাত দিনের গণসংযোগে স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ইমদাদুল হক ইমদাদ। তিনি এসব সমস্যা মনোযোগ দিয়ে শুনে ভবিষ্যতে বাস্তবসম্মতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইমদাদুল হক ইমদাদ কয়েক দিন ধরে এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। এতে স্থানীয়দের সঙ্গে তার যোগাযোগ আরও দৃঢ় হয়েছে। এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যাগুলো নিয়ে নিয়মিত মানুষের কথা শুনবেন, এমন জনপ্রতিনিধিই তাদের প্রত্যাশা বলে জানান তারা।
সপ্তম দিনের গণসংযোগ শেষে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইমদাদুল হক ইমদাদ বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে আরও দায়িত্বশীল করেছে। ছোট আঁচড়ার মানুষের এই ভালোবাসা আমার পথচলার শক্তি হয়ে থাকবে।
গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও ছোট আঁচড়া ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















