ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন
লবণচরায় ডাবল মার্ডার

মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৪৫ বার পঠিত

খুলনা নগরীর লবণচরায় চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। রোববার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক (২১), তাঁর বাবা নজরুল মোল্লা এবং মাসুদুল ইসলাম কদর (১৮), তাঁর বাবা আবু হোসেন বাবু।

র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। অভিযানে লবণচরা থানায় করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফারুক ও কদরকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় শিশুবাগান আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। একই এলাকায় রাত পৌনে ১০টার দিকে নাজমুল (১৯) নামের আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

পরপর দুই যুবক হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা থানায় পৃথক হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার ফারুক ও কদরকে এসব মামলার মধ্যে মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করেছে র‍্যাব।

গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

লবণচরায় ডাবল মার্ডার

মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬