মহেশপুরে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৪৪ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামান্তা চারাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন মহেশপুর উপজেলার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মো. মুজাহিদ (২৫)।
র্যাব এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। অভিযানে মুজাহিদের কাছ থেকে ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















