ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৮ ব্যাটালিয়ন।

বুধবার সকালে মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বেনাপোড়া মাঠে অভিযান চালায়। এ সময় স্থানীয় কৃষক মো. রফিকুল ইসলামের ঘাসক্ষেত থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি (Made in USA) একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, আটক ব্যক্তির পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের একটি পক্ষ ঘাসক্ষেতে অস্ত্র রেখে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে বিজিবি বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক ১

আপডেট সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬