ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৩৪ বার পঠিত

সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়াতে যশোরে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিনসহ ঘর পুনর্নির্মাণের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু এবং অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, যশোরের মানুষের সুখ-দুঃখে সবসময় অনিন্দ্য ইসলাম অমিত পাশে রয়েছেন। তাঁর পক্ষ থেকে শুরু হওয়া মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অসহায় পরিবারকে একা ফেলে রাখা হবে না। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে মাঠে থেকে তাদের প্রয়োজনে সাড়া দিতে হয়। জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব হলো সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলেন, তা ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে জনগণ এসব সেবার সুফল পাবেন বলে তিনি জানান।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি সচেতন ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণ, জীবিকা পুনর্বাসন এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দ্রুত ঘরবাড়ি মেরামতের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

যশোরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১১:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬