ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আলোচিত মাদক কারবারি মনো আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোর শহরের আলোচিত মাদক কারবারি মনোয়ার হোসেন ওরফে মনোকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক মনো যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (২৬ জুন) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মনো নিজ বাড়িতে বসে ইয়াবা বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রেলগেট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মনোকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পুঁটলিতে বিশেষ কায়দায় রাখা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই সামিউল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর আটক মনোকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোরে আলোচিত মাদক কারবারি মনো আটক

আপডেট সময় : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬