ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মূল আয়োজন ৪ সেপ্টেম্বর

যশোরে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পঠিত

নানা ধর্মীয় ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে যশোরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখা। আগামী ৪ সেপ্টেম্বর ঐতিহাসিক টাউন হল মাঠে কেন্দ্রীয়ভাবে জন্মাষ্টমীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান পূজা উদযাপন পরিষদের নেতারা।

আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে পূজা, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা, দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোক প্রজ্বলন এবং মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জেলার প্রতিটি উপজেলা শাখাও নিজ নিজ উদ্যোগে নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করবে।

কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ আগস্ট বেজপাড়া পূজা সমিতি মন্দিরে গীতাপাঠ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি বিভাগে এসব প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। আগামী ৪ সেপ্টেম্বর সকাল থেকেই ঐতিহাসিক টাউন হল মাঠে ভক্তিমূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হবে। এরপর শতকণ্ঠে গীতাপাঠ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও পৌর প্রশাসক রফিকুল হাসান। অনুষ্ঠানের আলোক প্রজ্বলন পর্বে নেতৃত্ব দেবেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

পরে টাউন হল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষবাড়ীর মাঠে পৌঁছাবে। সেখানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার পক্ষ থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আয়োজকরা বলেন, বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। এ জন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যশোরবাসীকে জন্মাষ্টমীর সব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাশ রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা সভাপতি রবিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, জেলা প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, কার্যালয় সদস্য বাবু হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক অর্চনা অধিকারী, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ ও গণসংযোগ সম্পাদক গৌরব ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে ২৮ আগস্ট অনুষ্ঠিত গীতাপাঠ, বক্তৃতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের তারিখ জন্মাষ্টমীর মূল মঞ্চ থেকে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

ট্যাগস :

মূল আয়োজন ৪ সেপ্টেম্বর

যশোরে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬