ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নার্সিং ইনস্টিটিউটে চুরির ঘটনায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৪১ বার পঠিত

যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার ‘মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি সেন্টার’-এ সংঘটিত চুরির মামলায় শহীদ শেখ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল পীর সাহেবের গলির একটি ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়। শহীদ শেখ ওই এলাকার ইদ্রিসের বাড়ির ভাড়াটিয়া শফিকুল শেখের ছেলে। কোতয়ালী থানায় দায়ের করা চুরির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

কোতয়ালী থানার এসআই রাইসুল ইসলাম জানান, গত ১১ এপ্রিল বিকেল ৫টা থেকে ১৯ এপ্রিল সকাল পৌনে ৯টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোর বা চোরচক্র চাঁচড়া ডালমিল এলাকায় অবস্থিত মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি সেন্টারের নিচতলার দুটি গুদাম ও তৃতীয় তলার ভেন্টিলেটার ভেঙে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ২৫টি কম্পিউটারের সিপিইউ, একটি ল্যাপটপ, একটি এসি, একটি আইপিএস, তিনটি সিসি ক্যামেরা, একটি ডিভিআর মেশিন, ফ্রিজের যন্ত্রাংশ, ১৮টি সিলিং ফ্যান, বিভিন্ন সাইজের থাই অ্যালুমিনিয়াম এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী। এ ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, গত ১৯ জুন একই প্রতিষ্ঠানের ভেন্টিলেটার ভেঙে আবারও কয়েকটি সিলিং ফ্যান চুরি করা হয়। তদন্তে শহীদ শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়।

এসআই রাইসুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ শেখ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন। রোববার (২১ জুন) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোরে নার্সিং ইনস্টিটিউটে চুরির ঘটনায় যুবক আটক

আপডেট সময় : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬