ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় জরিমানা

যশোরে নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোর শহরের দড়াটানা মোড়ের আলোচিত নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে কেক ও বিস্কুট মেয়াদোত্তীর্ণ এবং কিছু পণ্যে উৎপাদনের তারিখ না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে দড়াটানা এলাকায় নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। একই এলাকায় সিদ্দিক বেকারি নামের আরও একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের পরিচালক সেলিমুজ্জামান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আব্দুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সম্প্রতি নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি করা ডিম প্যাটিসে নষ্ট ডিম ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

অভিযোগকারী উজ্জ্বল জানান, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোর থেকে চারটি ডিম প্যাটিস কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যরা প্যাটিস খাওয়া শুরু করলে তার ছোট মেয়ে একটি প্যাটিসে কামড় দেওয়ার পর তীব্র দুর্গন্ধ পান। পরে প্যাটিসটি ভেঙে ভেতরের ডিম অস্বাভাবিক ও নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তিনি।

উজ্জ্বলের দাবি, ওই প্যাটিস খাওয়ার পর তার ছোট মেয়ের পেটে ব্যথা শুরু হয়। পরে তার দুই সন্তানই অসুস্থ হয়ে পড়ে।

ঘটনার পর তিনি প্যাটিসগুলো নিয়ে দোকানে গিয়ে বিষয়টি জানান। তার দাবি, দোকানের কর্মচারীরা প্যাটিসটি নষ্ট হওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে বিষয়টি ক্যামেরায় ধারণ করতে গেলে দোকানে দায়িত্বে থাকা এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ডিম প্যাটিস নিয়ে অভিযোগের পর রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান এবং কেক-বিস্কুটে অনিয়ম পাওয়ায় জরিমানার ঘটনায় প্রতিষ্ঠানটির খাদ্যপণ্যের মান ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তুত খাবারে কী ধরনের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে, খাবার তৈরির পর কতক্ষণ এবং কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, বিক্রির আগে পণ্যের মান ও মেয়াদ পরীক্ষা করা হচ্ছে কি না—এসব বিষয় নিয়মিত তদারকি করা প্রয়োজন। একই সঙ্গে খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :

মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় জরিমানা

যশোরে নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান

আপডেট সময় : ০৯:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬