ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শহীদ দুই পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পঠিত

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী যশোর জেলার দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তাঁদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সব সময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যশোরে শহীদ দুই পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির উপহার

আপডেট সময় : ০৫:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬