ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ এবং দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তোজা এলাহি টিপু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মর্তোজা এলাহি টিপু বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং ঢালাওভাবে জিপিএ-৫ ও শতভাগ পাসের ফলাফল দেওয়ার বিষয়গুলো তুলে ধরেন। তাঁর মতে, এসবের ফলে শিক্ষার প্রকৃত মান, মেধার বিকাশ ও নৈতিক শিক্ষার যথাযথ মূল্যায়ন ব্যাহত হয়েছে।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রগতিতে পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বিএনপির এই নেতা।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি এবং গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম শামসুজ্জামান খান সোহেল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল মাজিদ, মমিনুর রহমান, আইয়ুব হোসেন পণ্ডিত, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, অভিভাবক সদস্য গোলাম রেজা ও শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ট্যাগস :

ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা

আপডেট সময় : ০৪:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬