ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ১০০ ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৬ বার পঠিত

যশোরের মনিরামপুরে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পপি (২৬) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাহামুদকাটি গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৃত জহিরুল ইসলামের বসতঘর থেকে পপিকে আটক করা হয়।

পুলিশের দাবি, পপির হেফাজত থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক পপি মাহামুদকাটি গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে। তাঁর মা সেলিনা বেগম। পপির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যশোরে ১০০ ইয়াবাসহ নারী আটক

আপডেট সময় : ১১:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬