ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ১০:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৫২ বার পঠিত

যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ আবেদন সংগ্রহ করেছে বিএনপি। গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে এসব আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে ১৫টি ইউনিয়ন থেকে মোট ১১১ জন মনোনয়নপ্রত্যাশী তাঁদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, মনোনয়নপ্রত্যাশীদের আবেদনের সঙ্গে রাজনৈতিক জীবনের বিস্তারিত বিবরণ, রাজনৈতিক মামলার সংখ্যা, মামলার নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা নেওয়া হয়েছে। এসব তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ ও গ্রহণযোগ্যতা মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় নির্বাচনে অংশ নিতে আগ্রহী নেতাদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ আবেদন আহ্বান করা হয়।

তিনি বলেন, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর একটি। স্বাভাবিকভাবেই প্রতিটি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাঁদের মধ্য থেকে যোগ্য, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতাকে দলীয় মনোনয়ন দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আঞ্জুরুল হক খোকন আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব নেতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের মূল্যায়ন করা হবে। তবে আন্দোলনে ত্যাগের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি ও জনসম্পৃক্ততাকেও গুরুত্ব দেওয়া হবে। কোনো বিতর্কিত ব্যক্তি কিংবা যিনি জনগণের সামান্যতম প্রতিপক্ষ হয়েছেন, তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না।

দলীয় সূত্রের দাবি, জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্য নিয়েছে উপজেলা বিএনপি। শেষ পর্যন্ত ১৫টি ইউনিয়নে কারা দলীয় মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগস :

যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

আপডেট সময় : ১০:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬