ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা। চিকিৎসক হিসেবে নতুন ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, সহকর্মী এবং চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। ডা. অদিতি সাহার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনি বাবুল সাহার একমাত্র কন্যা।

জানা গেছে, তিনি রাজধানীর জহিরুল হক শিকদার মেডিকেল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন (ইউএসএমএলই) সম্পন্ন করে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি রাজধানীর আইডিয়াল স্কুল থেকে এসএসসি এবং কেম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা পেশায় নিজের অবস্থান গড়ে তুলেছিলেন তিনি।

চলতি বছরের জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি শুরু করেছিলেন ডা. অদিতি। দীর্ঘদিনের স্বপ্নপূরণের পর চিকিৎসক হিসেবে নতুন যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যেই শিকাগোর সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় তার সম্ভাবনাময় জীবনের অবসান ঘটে।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে একজন মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬