ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

রাঙ্গামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২৫ বার পঠিত

সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি রাঙ্গামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয়কেন্দ্র এবং কাউখালী উপজেলার আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঘাগড়া আশ্রয়কেন্দ্র) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮০টি পরিবারের মোট ২০৪ জন সদস্যের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন জোন কমান্ডার। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সাপছড়ি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি সদর জোন সূত্রে জানানো হয়েছে, চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম সেনাবাহিনীর পক্ষ থেকে ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

রাঙ্গামাটিতে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

আপডেট সময় : ০৯:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬