ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে জাহাঙ্গীরের দীর্ঘ সংগ্রামের গল্প

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০৫ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পথচলা শুরু করে বর্তমানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি হামলা ও মামলার মুখে পড়ার কথাও জানিয়েছেন এই বিএনপি নেতা।

জাহাঙ্গীর হোসেনের পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর প্রয়াত বাবা কাছেদ আলী ছিলেন ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি, শার্শা থানা ওলামা দলের সিনিয়র সহসভাপতি এবং বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য। তাঁর ছোট ভাই শার্শা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

দলীয় সূত্র ও জাহাঙ্গীর হোসেনের ভাষ্য অনুযায়ী, তিনি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। ছাত্রজীবন থেকেই দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। ২০১১ সালে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। পরে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে হামলার শিকার হওয়ার দাবি করেছেন জাহাঙ্গীর হোসেন। তাঁর ভাষ্য, কয়েক দফায় তাঁর ওপর হামলা, বাড়িতে ভাঙচুর এবং সাতটির বেশি রাজনৈতিক মামলা হয়েছে। বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে একটি দলীয় প্রস্তুতি সভায় হামলায় গুরুতর আহত হওয়ার কথাও জানান তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার দাবি করেন জাহাঙ্গীর হোসেন। রাজনীতির পাশাপাশি স্থানীয়ভাবে মাদকবিরোধী কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কথাও জানান তিনি।

জাহাঙ্গীর হোসেন বলেন, দলের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি। নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও দল ও এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই।

স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বাগআঁচড়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেনের একটি রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে।

ট্যাগস :

রাজনীতিতে জাহাঙ্গীরের দীর্ঘ সংগ্রামের গল্প

আপডেট সময় : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬