ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৭৪ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী স্টিল ব্রিজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন খাল ও সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে খালের ওপর ও সংলগ্ন সরকারি জায়গায় গড়ে ওঠা ৬১টি অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে খাল খনন কার্যক্রম শুরু করার পথ সুগম করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টা ৩ মিনিট থেকে বিকেল ৪টা ৪৭ মিনিট পর্যন্ত উপজেলার ৪৩ নম্বর চরবংশী মৌজার আর.এস. ৩ নম্বর খতিয়ানের ১৭৩৩৬ দাগভুক্ত খাল শ্রেণির সরকারি ভূমিতে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো একে একে ভেঙে ফেলা হয়। পাশাপাশি খালের ওপর নির্মিত একটি কালভার্ট আংশিকভাবে অপসারণ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল এবং রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাল খনন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে এর আগে দখলদারদের একাধিকবার নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করায় প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সম্পত্তি উদ্ধার, জলাবদ্ধতা নিরসন এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

রায়পুরে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬