রেলগেটে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ৭ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে পরিচিত নেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের রেলগেটে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রেলগেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ, জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট হাজী সুমন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নির্মল বিট।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি খাইরুল বাশার শাহীন। এ সময় স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।




















